জেলার খবর

ঝিকরগাছায় বাস চাপায় বিজিবি সদস্য নিহত

ঝিকরগাছায় বাস চাপায় বিজিবি সদস্য নিহত
ঝিকরগাছায় বাস চাপায় বিজিবি সদস্য নিহত

যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় বিজিবির ল্যান্স কর্পোরাল মফিজুল ইসলাম (৩০) মারা গেছেন।

মঙ্গলবার ভোরে যশোর-বেনাপোল সড়কের হাজিরালী নামক স্থানে দুর্ঘটনায় মারা যান তিনি।

মফিজুল ইসলাম মনিরামপুর উপজেলার হরিদাশকাটি ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের শামছুর রহমানের ছেলে। তিনি ৫১ ব্যাটালিয়নে খাগড়াছড়িতে কর্মরত ছিলেন।

মফিজুলের স্ত্রী পলিখাতুন ঝিকরগাছা হাজিরালীতে ব্র্যাকে চাকরি করেন এজন্য তিনি ঈদের ছুটিতে ঝিকরগাছায় যাচ্ছিলেন।

ভোরে পরিবহন থেকে নামতে গিয়ে তিনি পড়ে যান এবং ওই পরিবহনের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ করিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ