চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত সরকারি আমিন জুট মিলের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
মঙ্গলবার ১০টা থেকে নগরীর বায়েজিদ এলাকায় আমিন জুট মিলের সামনের সড়কে বকেয়া বেতনের দাবিতে অবস্থান নেয় শ্রমিকরা।
এর কিছুক্ষণ পর পুলিশ শ্রমিকদের কারখানার ভেতরে যেতে বাধ্য করে। এরপর আবার শ্রমিকরা এক হয়ে কারখানা থেকে বেরিয়ে আসে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা।
এ সময় কয়কেটি গাড়িও ভাঙচুর করে তারা। শ্রমিক অবরোধের কারণে চট্টগ্রাম-হাটহাজার সড়কের নগরীর আতুরার ডিপো থেকে রৌফাবাদ অংশে দুপুর পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
বকেয়া পরিশোধ বিষয়ে শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে মিল কর্তৃপক্ষ এবং পুলিশের আলোচনা চলছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: