জেলার খবর

শাহপরীর দ্বীপে কাছে রোহিঙ্গাবাহী নৌকা ডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার

প্রাণ বাঁচাতে দলে দলে রোহিঙ্গারা নো-ম্যানস ল্যান্ডে

প্রাণ বাঁচাতে দলে দলে রোহিঙ্গারা নো-ম্যানস ল্যান্ডে
প্রাণ বাঁচাতে দলে দলে রোহিঙ্গারা নো-ম্যানস ল্যান্ডে

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্রসৈকত এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এর মধ্যে দুজন নারী ও দুটি শিশু, ওই নৌকায় আরও যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

একই সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ভোর সাড়ে ৫টা পর্যন্ত রোহিঙ্গা শিশু, নারী, পুরুষসহ ৭৫ জনকে আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন বলেন, গতকাল রাতের যেকোনো সময় নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি বিজিবি ও পুলিশকে জানানো হয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, উদ্ধার করা চার জনের মরদেহ ৭৫ জন রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তা দিয়ে যেকোনো সময় মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

এদিকে, মিয়ানমারের রাখাইনে অব্যাহত সহিংসতা থেকে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশের সঙ্গে সীমান্ত নো-ম্যানস ল্যান্ডে জড়ো হচ্ছে। তাদের অনেকেই বাংলাদেশ ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছে।

অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। তবে নোম্যান্স ল্যান্ডে তাদের অবস্থান করতে বাধা দেয়া হচ্ছে না।

বিদ্রোহী নিধনের নামে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাধারণ মানুষের রক্ত ঝরছে মিয়ানমারের রাখাইন রাজ্যে। গত কয়েক দিনে রাথিডং, বুছিডং, মংডু এলাকার শত শত নিরপরাধ নাগরিককে হত্যা করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এ অবস্থায় নাইক্ষ্যংছড়ি সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে কয়েক হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশই শিশু নারী ও বৃদ্ধ।

বিজিবি তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিলেও নো ম্যান্স ল্যান্ডে তাদের অবস্থান করতে বাধা দিচ্ছে না।

ঘুমধুম, টেকনাফসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশ রোধে জোরদার করা হয়েছে টহল— বেশ কয়েকটি পয়েন্টে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিহত করেছে বিজিবি সেইসঙ্গে সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবি সদস্য বলে জানিয়েছেন লে. কর্নেল মনজুরুল হাসান খান।

বিজিবির টহল সত্বেও বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বিভিন্ন এলাকা দয়ে গত কয়েক দিনে ৫ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

এর আগে ২৪ আগস্ট-বৃহস্পতিবার রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনাঘাঁটিতে সমন্বিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে অন্তত ৮৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকি ৫৯ জন 'রোহিঙ্গা মুসলিম বিদ্রোহী' বলে দেশটির সরকার ও সেনাবাহিনী নিশ্চিত করে।

রাখাইনের মংডু, রাথিডং ও বুথিদাউংয়ে সেনা সমাবেশ নিয়ে গত দুই সপ্তাহ ধরেই সেখানকার পরিস্থিতি খারাপের দিকে যায়।

বিদ্রোহ দমনের নামে সেখানে বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালায় সেনাবাহিনী। সর্বশেষ সহিংসতার পর নির্মূল অভিযান শুরুর পর পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যায়।

গত বৃহস্পতিবার সহিংসতা শুরু হওয়ার পর থেকে নতুনভাবে উত্তেজনা ছড়িয়েছে পড়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে। রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে ক্রমান্বয়ে সহিংসতা বাড়ায় সেখান থেকে কমপক্ষে ৪ হাজার অমুসলিমকে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে মিয়ানমার সরকার।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে সীমান্তরক্ষীদের চৌকিতে হামলার পরেই রাখাইনের গ্রামে-গ্রামে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। এ সময় নির্বিচারে রোহিঙ্গা হত্যা, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মত মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় বলে জাতিসংঘসহ বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে।

সেনা অভিযানের মুখে প্রাণ বাঁচাতে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। গত কয়েক দশকে ৫ লাখের বেশি রোহিঙ্গা এদেশে আশ্রয় নিয়েছে বলে দাবি সরকারের। তাদের ফেরত নিতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে বাংলাদেশ। তবে এখনো প্রত্যাশিত সাড়া দেয়নি মিয়ানমার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ