ঈদযাত্রায় সড়ক পথে বৃহস্পতিবার খুব একটা যানজটে পড়তে হচ্ছে না ঘরমুখো মানুষকে। ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট না থাকলেও রয়েছে যানবাহনের বাড়তি চাপ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকা দিয়ে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। তবে পরিবহন সংকট রয়েছে। উপায় না পেয়ে অনেকে বাসের ছাদে বা ট্রাকে চড়ে গন্তব্যের দিকে রওনা হয়েছেন। একই অবস্থা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও যানজট নেই। বেশ স্বাচ্ছন্দেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। দক্ষিণাঞ্চলগামী মানুষের ঢল নেমেছে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে। তবে স্পীডবোট ও লঞ্চে বেশি ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: