ঈদে ঘরমুখো মানুষের চাপে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, গাজীপুরের সফিপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ যানজট রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি ও ভোগড়া এলাকায় যানবাহন চলছে ধীরগতিতে। কোথাও আবার থেমে থেমে যানজট।
ঈদে অতিরিক্ত যানবাহনের চাপ ও গরুবোঝাই ট্রাকের জন্য যানজট হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে, পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। এদিকে, ঈদ উপলক্ষে যাত্রীদের থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: