জেলার খবর

দেশের কিছু কিছু জায়গায় পবিত্র ঈদুল আযহা উদযাপন

দেশের কিছু কিছু জায়গায় পবিত্র ঈদুল আযহা উদযাপন
দেশের কিছু কিছু জায়গায় পবিত্র ঈদুল আযহা উদযাপন

সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের কিছু কিছু জায়গায় আজ-শুক্রবার উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আযহা।

ধর্মপ্রাণ মুসল্লিরা সকালে ঈদের জামাতে যোগ দিয়ে নামায আদায় করেন— একে অপরের সঙ্গে করেন শুভেচ্ছা বিনিময়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে দিনাজপুরের পাঁচটি উপজেলায় প্রায় দুই হাজার পরিবার শুক্রবার ঈদুল আযহা উদযাপন করছেন।

সকাল সোয়া আটটায় দিনাজপুর শহরের পার্টি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও, সদর উপজেলার পাহাড়পুর, খানসামার পকেরহাট, বিরলের বালান্দোর, কাহারোলের জয়নন্দ ও মুকুন্দপুর এবং চিরিরবন্দরের রাবারড্যাম এলাকায় আগাম ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

বরিশালে কয়েক হাজার পরিবারও একই দিনে ঈদ উদযাপন করছে।

সকালে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে তাজকাঠি জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ ময়দানে আগাম ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের পর পশু কোরবানি দেন তারা।

আগাম ঈদ উদযাপিত হচ্ছে চাঁদপুরের পাঁচটি উপজেলার পঞ্চাশটিরও বেশি গ্রামে। হানাফি মাযহাবের দর্শন মোতাবেক সৌদি আরবের সঙ্গে মিল রেখে এখানে ঈদ উদযাপন হচ্ছে।

এদিকে, পটুয়াখালীর বাউফল, কলাপাড়া, গলাচিপা, দশমিনা ও সদর উপজেলায় ঈদ হচ্ছে। এসব জায়গার ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মুসলমান সৌদিআরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অন্তত ৫০টি গ্রামেও উদযাপন করা হচ্ছে আগাম ঈদ। এ উপলক্ষে নির্দিষ্ট মতবাদের অনুসারীরা নিজ নিজ মসজিদে নামায আদায় করেন।

মৌলভীবাজারে আগাম ঈদুল আযহার নামাজ পড়েছেন শতাধিক পরিবারের মুসল্লিরা। এছাড়া কুলাউড়া, শ্রীমঙ্গল, বড়লেখাতেও আগাম ঈদ উদযাপন করা হয়েছে।

এছাড়া, সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরেও আগাম ঈদুল আযহা উদযাপন করেছেন অনেক মুসল্লি। ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে জামাতে অংশ নেন। জামাত শেষে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ