জেলার খবর

ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

 ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে সারাদেশের উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

রাজশাহী:

সকাল ৭টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে । বিশাল এ ঈদ জামাতের ইমামতি করেন হযরত শাহ্ মখদুম (রহ.) জামেয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী।

এতে অংশ নেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

সকাল ৮টায় নগরীর কাদিরগঞ্জ হাজী লাল মুহাম্মদ ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

একই সময়ে সাহেব বাজার বড় রাস্তায় রাজশাহীর তৃতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, বুলনপুর ঈদগাহ, মসজিদ-ই-নূর ঈদগাহসহ নগরীর ২৫টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মহানগর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার একই সময়ের মধ্যে বিভিন্ন ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

নাটোর:

যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে পবিত্র ঈদ-উল-আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৮টায় জেলার পার সিংড়া জামে মসজিদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঈদের নামাজ আদায় করেন।

এদিকে সদর উপজেলায় সকাল সাড়ে ৭টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন। এছাড়া শহরের কেন্দ্রীয় জামে মসজিদ, গাড়িখানা মসজিদ, বাস টার্মিনাল মসজিদসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত শেষে মুসল্লিরা পশু কোরবানি করেন।

মাগুরা শহরের নোমানী ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, প্রবীণ ভাষা সৈনিক খান জিয়াউল হকসহ জেলার সর্বস্তরের মানুষ এ নামাজ আদায় করেন।

যশোর:

যশোরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঈদগাহ মাঠে। সকাল ৮টায় অনুষ্ঠিত জামাতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। গত কয়েক বছর বৈরি আবহাওয়ার কারণে যশোর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা। এসব দিক বিবেচনা করে এবার পুরো ঈদগাহ ময়দান ত্রিপল দিয়ে ছেয়ে ফেলা হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহ’র শান্তি কামনা ছাড়াও মিয়ানমারের মুসলিম নাগরিকদের জন্য বিশেষ দোয়া করা হয়।

যশোর ঈদগাহ ময়দান ছাড়াও শহরের কারবালা জামে মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হয়। যশোর উপশহর মার্কাজ মসজিদ, উপশহর ঈদগাহ, আমিনিয়া আলিয়া মাদরাসা, দড়াটানা মসজিদ, চৌরাস্তা জামে মসজিদ, পুলিশ লাইন মসজিদ, রেলগেট মসজিদে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়।

খুলনা:

খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত সার্কিট হাউজ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান জামাত সকাল ৮টায় নগরীর ঐতিহ্যবাহী সার্কিট হাউজ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ৪ বছর পরে সার্কিট হাউজ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। পরে টাউনহল জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। খুলনার স্থানীয় সংসদ সদস্যবৃন্দসহ বিভিন্ন জনপ্রতিনিধি, প্রাশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ নগরীর সর্বসাধারণ মানুষ নামাজ আদায় করেন।

এছাড়াও নগরীর ৩১টি ওয়ার্ডের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং জেলার নয়টি উপজেলায় বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কুমিল্লা:

কুমিল্লায় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টায় কুমিল্লা সিটি করপোরেশনের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন আলহাজ মাওলানা ক্বারী মো. ইব্রাহিম।

কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত জমির উদ্দিন খান জম্পিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ সাধারণ মুসলিদের সাথে ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে জঙ্গিবাদ -সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান, সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীসহ দেশের সকল মানুষের উন্নতি সমৃদ্ধি সু-স্বাস্থ কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করা হয়।

এছাড়া নগরের মুন্সেফবাড়ি,পুলিশ লাইন জামে মসজিদ, সুজা বাদশা জামে মসজিদ, কাপ্তান বাজার জামে মসজিদ, জানু মিয়া জামে মসজিদ, দারোগা বাড়ি জামে মসজিদসহ কুমিল্লাসদর দক্ষিণ, বরুড়া, চান্দিনা, দেবিদ্বার, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, দাউদকান্দি, তিতাস, মেঘনা, হোমনা, মুরাদনগর, বুড়িচং, ব্রাহ্মণপাড়াসহ১৬টি উপজেলায় ঈদগাহ ,মসজিদসহ ছোট বড় ৫৭৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বরিশাল:

বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হেমায়েত উদ্দিন ঈদ গা ময়দানে। সকাল ৮টায় এখানে ঈদের নামাজ আদায় করেন সিটি মেয়র আহসান হাবিব কামাল, বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান,পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান সহ জেলার সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষেরা।

ঈদের নামাজ শেষে উপস্থিত সকলে নিজেদের মধ্যে কোলাকুলি করেন। নামাজ শেষে বিভিন্ন স্থানে পশু কোরবানি করেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ