কক্সবাজারের রামুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে তিন জনের মৃত্যু ও আহত হয়েছেন আট জন।
আসমা পরিবহনের একটি বাস সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে রামুর পুরাতন বাইপাস এলাকায় পৌঁছায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ডিভাইডারে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই তিন জন মারা যান ও আহত হন কমপক্ষে আটজন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রামু ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
ধারণা করা হচ্ছে, পর্যটক নিয়ে বাসটি কক্সবাজার যাচ্ছিল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: