জেলার খবর

পদ্মায় ৪টি ফেরি আটকে পড়েছে, দুর্ভোগে যাত্রীরা

 পদ্মায় ৪টি ফেরি আটকে পড়েছে, দুর্ভোগে যাত্রীরা
পদ্মায় ৪টি ফেরি আটকে পড়েছে, দুর্ভোগে যাত্রীরা

শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ডুবোচরে আটকে পড়েছে ২টি ডাম্ব ফেরি ও একটি আইটি জাহাজ, ৪টি রো রো ফেরিসহ ৫টি ফেরি।

চার দিন ধরে বন্ধ থাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে ঘাটে।

পদ্মায় দ্রুত পানি কমতে থাকায় দেশের ব্যস্ততম শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের নাব্যতা সংকট প্রকট আকার ধারন করেছে।

বিআইডব্লিউটিয়ে বিকল্প রুটে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস চলাচলের পরামর্শ দিয়েছে।

ফেরি আটকে পড়ায় দক্ষিণাঞ্চলের কর্মস্থলমুখো যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন।

গত রাত থেকে ডুবোচরে আটকে রয়েছে ২টি ডাম্ব ফেরি রায়পুরা ও যমুনা। ফেরি দুটিতে অর্ধ শতাধিক যানবাহন ও কয়েক শ যাত্রী রয়েছেন। এরআগে গত রাতে ৪টি ফেরি ডুবোচরে আটকে পড়লে সোমবার সকালে ২টি ফেরি উদ্ধার হয়।

গত ৪দিন ধরে ৪টি রো রো ফেরিসহ ৫টি ফেরি বন্ধ রয়েছে।

শুক্রবার ডুবোচর থেকে কে টাইপ ফেরি কুমিল্লা উদ্ধার করতে গিয়ে ডুবোচরে আটকে পড়ে, আইটি ৩৯১ এখনো উদ্ধার হয়নি। ফলে আইটি জাহাজটির ২০ জনের বেশি কর্মকর্তা কর্মচারীকে মাঝ নদীতেই ঈদ পালন করতে হয়।

হালকা যানবাহন নিয়েও ফেরি পারাপারে সমস্যায় পড়তে হচ্ছে ফলে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।

বিআইডব্লিউটিসিয়ের কাঠালবাড়ি ইলিয়াছ আহম্মেদ চৌধুরী ঘাটের ম্যানেজার আ. সালাম বলেন, কাঠালবাড়ি ঘাটে নৈশ কোচসহ ৩ শতাধিক যানবাহন আটকে রয়েছে— ঈদ শেষে কর্মস্থল বা বাসায় ফিরতে পারছেন না যাত্রীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ