জেলার খবর

সহায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সহায়ক সরকার বিএনপির মামার বাড়ির আবদার— বেহাল রাস্তার চেয়েও তাদের অবস্থা বেহাল, সহায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বেলা ১১টার দিকে তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় সড়ক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বিএনপি আন্দোলন করার মতো সাহস ও সক্ষমতা নেই— জনগণ তাদের সঙ্গে নেই।

২-৪-৫০০ লোক নিয়ে তারা ঢাকা শহরে মিছিল করতে পারছে না— আন্দোলনের ডাক দিয়ে বিএনপি হিন্দি সিরিয়াল দেখে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর সড়ক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী দেড় মাসের মধ্যেই ৭৪ কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুর নোয়াখালী আঞ্চলিক সড়কটি সংস্কার করা হবে। এরপর ২০ কোটি টাকা ব্যয়ে রায়পুর লক্ষ্মীপুর সড়কটি করা হবে।

বিগত দিনে লক্ষ্মীপুর উন্নয়ন বঞ্চিত ছিল জানিয়ে তিনি আরো বলেন, বর্তমানে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার উন্নয়নে তার আন্তরিকতার ঘাটতি নেই এখানে উন্নয়নের ব্যাপারে ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ