জেলার খবর

রোহিঙ্গাবাহী ১১টি নৌকাডুবি, ৬ জনের মরদেহ উদ্ধার

রোহিঙ্গাবাহী ১১টি নৌকা ডুবে গেছে
রোহিঙ্গাবাহী ১১টি নৌকা ডুবে গেছে

মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আবারো নৌকাডুবির ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় রোহিঙ্গাবাহী ১১টি নৌকা ডুবি যায়। এ পর্যন্ত ছয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, টেকনাফের বদরমোকাম এলাকার উপকূলে নৌকাগুলো ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠেছেন।

স্থানীয়রা ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে— তবে এখনো শতাধিক জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন বেঁচে যাওয়া রোহিঙ্গারা।

একেকটি নৌকায় ২৫-৩০ জন যাত্রী ছিলেন বলে জানান তারা।

এ নিয়ে গত এক সপ্তাহে বাংলাদেশে পালিয়ে আসার সময় নৌকাডুবিতে ৬৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৩৫ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছেন। আর ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক লাখ ২৩ হাজারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ