জেলার খবর

নাফ নদী থেকে ১১ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

নাফ নদী থেকে রোহিঙ্গাদের মরদেহ উদ্ধার
নাফ নদী থেকে রোহিঙ্গাদের মরদেহ উদ্ধার

মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বঙ্গোপসাগর ও কক্সবাজারের নাফ নদীর মোহনায় রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবির ঘটনায় ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার ভোর থেকে মৃতদেহগুলো উদ্ধার করে স্থানীয়রা। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে তবে এখনো শতাধিক নিখোঁজ বলে জানিয়েছেন বেঁচে যাওয়া রোহিঙ্গারা। মিয়ানমার সেনাদের দমন-পীড়ন থেকে বাঁচতে নৌপথে এদেশে পালিয়ে আসতে চাওয়া রোহিঙ্গাবাহী ১১টি নৌকা প্রবল স্রোতের তোড়ে মঙ্গলবার রাতে বঙ্গোপসাগর ও কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদীর মোহনায় ডুবে যায়।

একেকটি নৌকায় ২৫-৩০ জন যাত্রী ছিলো বলে জানা গেছে। এসময় অনেকেই সাঁতরে তীরে ওঠেন। এ নিয়ে গত এক সপ্তাহে বাংলাদেশে পালিয়ে আসার সময় নৌকাডুবিতে ৭২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, জাতিসংঘ বলছে, ২৪ ঘন্টায় ৩৫ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। আর ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক লাখ ২৩ হাজারে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ