খুলনায় চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর চোখ উপড়ে ফেলার অভিযোগে খালিশপুর থানার ওসি ও পুলিশ সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খুলনা মুখ্য মহানগর হাকিমের আমলি আদালতে অভিযোগ দায়ের করা হয়।
ব্যবসায়ী শাহজালালের মা মোছাম্মৎ রেনু বেগম অভিযোগটি দায়ের করেন।
আদালত অভিযোগটি গ্রহণ করে আগামী ১৭ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেছে।
অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই স্ত্রী-সন্তান নিয়ে পিরোজপুর থেকে খুলনার খালিশপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন শাহজালাল। রাতে বাজারে বাচ্চার দুধ কিনতে গেলে খালিশপুর থানার পুলিশ তাকে আটক করে।
খরব পেয়ে তার স্ত্রী থানায় গেলে পুলিশ তার কাছে দেড়লাখ টাকা চাঁদা দাবি করে।
টাকা দিতে না পারায় পরদিন সকালে শাহজালালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুই চোখ উপড়ানো অবস্থায় পান তার স্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: