জেলার খবর

দৌলতদিয়া-পাটুরিয়া পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন

পারাপারের অপেক্ষায় যানবাহন
পারাপারের অপেক্ষায় যানবাহন

ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে লম্বা ছুটি শেষে কর্মব্যস্ত জীবনে ফেরা মানুষের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। এ অবস্থায় দুই পাড়েই দেখা দিয়েছে ৮ কিলোমিটারের দীর্ঘ যানজট। পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঈদ ফেরত যাত্রীদের চাপে শুক্রবার সকাল থেকেই নাকাল হয়ে পড়ে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট। নদী পারে অপেক্ষায় থাকা যানবাহনের লাইন দীর্ঘ হতে হতে ৮ কিলোমিটারের গিয়ে ঠেকে। নদীতে তীব্র স্রোত আর যানবাহনের চাপের কারণে এ যানজট।

যাত্রীদের অভিযোগ, এই সুযোগে ঢাকাগামী বাসে দ্বিগুন ভাড়া আদায় করছে বাস কর্তৃপক্ষ।

আর ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিগুলো অত্যন্ত ধীর গতিতে চলাচল করায় গন্তব্যে পৌঁছাতে দ্বিগুনেরও বেশি সময় লাগছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। সব মিলিয়ে তাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

এদিকে, বিআইডব্লিউটিয়ে সূত্র জানিয়েছে, এ রুটে ২১টি ফেরি থাকলেও দুটি বিকল থাকায় ১৯টি ফেরি চলাচল করছে।

মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটেও যাত্রীদের উপচে পরা ভিড়। অনেক এখানেও অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে যাত্রীদের কাছ থেকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ