যশোর, বাগেরহাট ও গাজীপুরে শুক্রবার আলাদা আলাদা দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা এলাকায় ভোরে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হয়েছেন প্রাইভেট কারে থাকা আরও দুজন।
এদিকে, আলাদা দুর্ঘটনায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় একজন ও গাজীপুরের টঙ্গী উপজেলায় আরেকজন মারা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: