জেলার খবর

গোপালগঞ্জে নৈশকোচের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৬ আহত ২০

গোপালগঞ্জে নৈশকোচের সঙ্গে ট্রাকের সংঘর্ষ
গোপালগঞ্জে নৈশকোচের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

গোপালগঞ্জে যাত্রীবাহী নৈশকোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬ জনের মৃত্যু ও আহত হয়েছেন ২০জন।

আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতাল ও কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহ ভাঙ্গা হাইওয়ে পুলিশের হেপাজতে রয়েছে।

ঢাকা -খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে

ভাংগা হাইওয়ে পুলিশের ওসি এজাজ হোসেন ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সেবাগ্রিন লাইনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরিতমুখী একটি সিমেন্ট ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু এবং ২০ জন আহত হন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, স্থানীয় জনগণ ও পুলিশ প্রশাসন হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আতহদের।

নিহত ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-সেবাগ্রিন লাইনের চালক ফরিদপুর সদরের জয়রামপুর এলাকার জিহাদ মোল্লা (২৯),বাসের সুপারভাইজার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চানপুর গ্রামের ইব্রাহিম মিয়া(৩৫), বাসের হেলপার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া গ্রামের ফায়েকুজ্জামান মোল্লা (৫০) এবং রংপুরের বকসিগঞ্জের বাসিন্দা সেলিনা আক্তার (২৯)। অন্য ২ জনের পরিচয় এখন পর্যান্ত পাওয়া যায়নি।

যাত্রীরা অভিযোগ করেন, দ্রত গতিতে চলা তাদের বহনকারী বাসটি ঘটনাস্থলেই আসলে বিপরিত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ