জেলার খবর

রোহিঙ্গারা নিজেরাই নিজেদের তালিকা করছেন

 রোহিঙ্গারা নিজেরাই নিজেদের তালিকা করছেন
রোহিঙ্গারা নিজেরাই নিজেদের তালিকা করছেন

মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালিয়ে আসা নতুন রোহিঙ্গারা নিজেরাই নিজেদের তালিকা করছেন।

বালুখালী, পালংখালী, কুতুপালং ও ঘুমধুমে এ তালিকা করতে দেখা গেছে।

এই তালিকার কপি প্রকাশ করে এক সংবাদ মাধ্যমে তারা জানিয়েছেন, নতুন আশ্রয়কেন্দ্র ও নো-ম্যান্স ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের এ তালিকায় পরিবার প্রধান ও তাদের সদস্য সংখ্যা উল্লেখ করা হয়েছে।

এরইমধ্যে নতুন করে আসা রোহিঙ্গারা নিজেরা কমিটিও করেছে। এই কমিটিতে একজন চেয়ারম্যান ও ১০ জন সদস্য রয়েছেন।

রাখাইন রোহিঙ্গা শরণার্থী কল্যাণ পরিষদের নেতারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তালিকা করা শুরু হয়েছে। যারা বিভিন্নভাবে আশ্রয় নিয়েছেন তাদের নাম ও পরিবারের সদস্য সংখ্যা তালিকাভুক্ত করা হচ্ছে।

জাতিসংঘ বলছে, দুই সপ্তাহ আগে রাখাইন রাজ্যে সহিংসতার পর থেকে এ পর্যন্ত মিয়ানমারের প্রায় ২ লাখ ৭০ হাজার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ