জেলার খবর

যানজটের ভোগান্তিতে ঢাকায় ফেরা যাত্রীরা

যানজটের ভোগান্তিতে ঢাকায় ফেরা যাত্রীরা
যানজটের ভোগান্তিতে ঢাকায় ফেরা যাত্রীরা

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গায় গাড়ি বিকল হয়ে যানজট সৃষ্টি হয়।

শনিবার সকালে তা তীব্র আকার ধারন করেছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমছে বলে জানা গেছে।

এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ২০ কিলোমিটার সড়কজুড়ে যানজটে পড়ে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়, কালিয়াকৈর বাইপাস, মৌচাক ও কোণাবাড়ি এলাকায় থেমে থেমে চলছে যানজট।

এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে জয়পুরা পর্যন্ত যানজটে আটকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

এছাড়া, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাটে যানজট কিছুটা কমলেও এখনো নদী পাড়ের অপেক্ষায় কয়েকশ যানবাহন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ