জেলার খবর

গুলিবিদ্ধ জিয়াবুল হাসপাতালে, ৩ ভাইয়ের মৃত্যু ঘটনাস্থলেই

প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের ঢল
প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের ঢল

শিশু থেকে বৃদ্ধ—কেউই বাদ পড়ছেন না রাখাইন প্রদেশে যাকে যেখানে পাচ্ছে সেখানেই গুলি করছে মিয়ানমারের আইনশৃঙ্খলাবাহিনী।

তাই ঘর-বাড়ি-স্বজন ফেলে যে যেদিকে পারছে সেদিকেই পালাচ্ছেন রোহিঙ্গারা।

চট্টগ্রাম মেডিকেল চিকিৎসা নেয়া রোহিঙ্গারা এমনই তথ্য দিয়েছেন।

হালচাষ করে বেশ সুন্দরভাবেই চলছিলো মিয়ানমারের রোহিঙ্গা জিয়াবুলের সংসার। কিন্তু সম্প্রতি আইনশৃঙ্খলাবাহিনীর হামলায় গুলিবিদ্ধ হন জিয়াবুলসহ তার চার ভাই। ঘটনাস্থলে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। আর জিয়াবুল বাংলাদেশে পালিয়ে এসে ভাগ্যক্রমে বেঁচে যান। এখন তার ঠিকানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

শুধু জিয়াবুল নয়, রাখাইনে এরকম লাখ লাখ রোহিঙ্গার ওপর নির্বিচারে গুলি ছুঁড়ছে আইনশৃঙ্খলাবাহিনী।

আর বলছে, এটা তোমাদের দেশ নয়, ঘর ছেড়ে পালাও— এমন আচরণে নিজেদের ভিটেমাটি ছেড়ে রোহিঙ্গারা পালিয়ে আসছে বাংলাদেশে।

পালিয়ে আসা রোহিঙ্গারা বলেন, গত কয়েকদিনের সহিংসতায় রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত এলাকা মানুষশূন্য হয়ে পড়েছে।

টেকনাফের নাফ নদীর তীরে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে বসে আছে কয়েক হাজার মানুষ যাদের অধিকাংশই স্বজনহারা।

মিয়ানমারে আহত হয়ে এ পর্যন্ত এই হাসপাতালে অর্ধশত রোহিঙ্গা চিকিৎসা নিয়েছেন— তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ