জেলার খবর

পদ্মায় পন্টুনের রশি ছিঁড়ে তিনটি লঞ্চ ডুবি, নিখোঁজ কয়েকজন

পদ্মায় পন্টুনের রশি ছিঁড়ে তিনটি লঞ্চ ডুবি, নিখোঁজ অনেক
পদ্মায় পন্টুনের রশি ছিঁড়ে তিনটি লঞ্চ ডুবি, নিখোঁজ অনেক

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মাতীরে নোঙর করে রাখা পন্টুনের রশি ছিঁড়ে তিনটি লঞ্চ ডুবে গেছে। এ দুর্ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছে।

সোমবার ভোর ৫টার দিকে স্রোতের তোড়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পন্টুনে নোঙর করা তিনটি লঞ্চ ডুবে যায়। তিন লঞ্চে থাকা বেশ কয়েকজন কর্মী নিখোঁজ রয়েছেন।

লঞ্চ তিনটি হলো, মৌচাক-৪, মহানগরী, নড়িয়া-১। মৌচাক-৪ লঞ্চটি ওয়াপদা লঞ্চঘাট থেকে ঢাকায় চলাচল করে। মহানগরী ও নড়িয়া-১ এই লঞ্চঘাট থেকে নারায়ণগঞ্জে চলাচল করে।

নড়িয়া থানার ওসি সালাউদ্দিন বলেন, স্রোতে পদ্মার পাড় ভেঙে ভোরে দিকে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, প্রচণ্ড বৃষ্টির কারণে ঘাটে লোকজন কম ছিল— হঠাৎ পন্টুনের রশি ছিঁড়ে গেলে নোঙর করে রাখা তিনটি লঞ্চ ডুবে যায়। এ সময় একজনকে উদ্ধার করা হলেও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিখোঁজদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

ওয়াপদা লঞ্চঘাটের ইজারাদার মোতাহার শিকারি বলেন, ভোরের দিকে হঠাৎ করে ভাঙন ও স্রোতের টানে ঘাট থেকে পন্টুন বিচ্ছিন্ন হয়ে যায়। তখন পন্টুনে পাঁচটি লঞ্চ নোঙর করা ছিল। তার মধ্যে তিনটি লঞ্চ স্রোতে ভেসে গিয়ে নদীতে তলিয়ে যায়। এই তিনটি লঞ্চে প্রায় ২৫ জন কর্মী ছিলেন। তারা বেঁচে আছেন না লঞ্চে আটকা পড়েছেন সেই তথ্য এখনো পাওয়া যায়নি।

ঘটনার পর ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন বলে জানিয়েছেন ওসি সালাউদ্দিন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ