ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
এতে, ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়— তবে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ভোর ৪টার দিকে ছাড়ে।
কিছুক্ষণ পর মৌড়াইল রেলক্রসিংয়ের সামনে বিকট শব্দে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে দুর্ঘটনা কবলিত তিনটি বগি রেখে অপর একটি ইঞ্জিন সংযুক্ত করে বাকি বগিগুলো নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় তূর্ণা।
এরইমধ্যে আখাউড়া লোকাসেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ইঞ্জিন-বগিগুলো উদ্ধারে কাজ করছে।
এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।