মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়নকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এ সময় কমিশনের সদস্য নুরুন্নাহার ওসমানীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, রোহিঙ্গা সঙ্কট মিয়ানমার সরকারকেই সমাধান করতে হবে।
এ লক্ষে আন্তর্জাতিক মহলের উদ্যোগও জরুরি অন্যথায় আন্তর্জাতিক কোড অফ জাস্টিজ এ মিয়ানমারের বিচার করার সিদ্ধান্ত নিতে হবে বলে জানান তিনি।
তারা প্রাণ নিয়ে ছুটে আসছেন বাংলাদেশ সীমান্তের দিকে।
গতকাল রোহিঙ্গা ইস্যুকে একটি ‘জাতীয় সমস্যা’ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, প্রায় চার লাখ রোহিঙ্গা আগে থেকেই বাংলাদেশে ছিল। আর গত মাসের ঘটনার পর বাংলাদেশে প্রবেশ করেছে আরো তিন লাখ রোহিঙ্গা। নতুন তিন লাখ রোহিঙ্গাসহ এ মুহূর্তে বাংলাদেশে সাত লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। মিয়ানমার থেকে নতুন করে আসা লোকজনের জন্য প্রাথমিকভাবে আশ্রয়, মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর বাংলাদেশ জোর দিচ্ছে।
গত ২৪ আগস্ট রাতে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার ঘটনার পর থেকে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে চালানো হচ্ছে হত্যা ও ধ্বংসযজ্ঞ।