জেলার খবর

রোহিঙ্গা শিশুদের জড়িয়ে ধরে কাঁদলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা শিশুদের জড়িয়ে ধরে কাঁদলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা শিশুদের জড়িয়ে ধরে কাঁদলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে ক্যাম্প পরিদর্শনে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষের সঙ্গে কথা বলার সময় তাদের মধ্যে আহতদের খোঁজখবর নেন তিনি।

এই জনগোষ্ঠীর আস্থার জায়গা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারা মনে করেন, এই মানবিক প্রধানমন্ত্রীই পারেন তাদের ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে।

মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে এসময় রোহিঙ্গারা আবেগআপ্লুত হয়ে পড়েন।

তারা বলতে থাকেন, তাদের দেশের প্রধানমন্ত্রী তাদের চান না। ভিনদেশি প্রধানমন্ত্রী তাদের দেখতে এসেছেন।

তারা প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করেন। রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষের সঙ্গে কথা বলার সময় তাদের মধ্যে আহতদের খোঁজখবরও নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রোহিঙ্গা শিশুদের পরম মমতায় জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী। তাদের ধরে কেঁদে ফেলেন তিনি।

আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন, খাবার দিয়ে ক্ষুধা নিবারণ করেছেন, সেই শেখ হাসিনার প্রতি তাদের শ্রদ্ধা আর আস্থার জায়গা তৈরি হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ