জেলার খবর

নদীতে রোহিঙ্গাবাহী নৌকা ডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার

 রোহিঙ্গাবাহী নৌকা ডুবি
রোহিঙ্গাবাহী নৌকা ডুবি

মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনায় আরো চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ৭টার দিকে জালিয়াপাড়া এলাকায় নদী থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়া। সকাল পৌনে ১০টার দিকে নাজিরপাড়া এলাকায় নদী থেকে ভাসমান অবস্থায় আরও এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় নাফ নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

স্থানীয় সাবরাং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় ১৮ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু ছিল। এর মধ্য ৬-৭ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য ১১ জন নিখোঁজ ছিল। রাতে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ধারণক্ষমতার চেয়ে বেশি লোক ওঠায় নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে জানান বেঁচে ফেরা রোহিঙ্গারা।

সকালে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, বেশ কয়েকজনের উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ