জেলার খবর

নাফ নদী থেকে আজও দুই রোহিঙ্গার মরদেহ উদ্ধার

 রোহিঙ্গার মরদেহ উদ্ধার
রোহিঙ্গার মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে আজও- বৃহস্পতিবার দুই রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত নারী শিশুসহ ১০৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাবরাং নয়াপাড়া এলাকা থেকে এক শিশু ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয় জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান।

তিনি বলেন, সকালে নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা দিয়েছে বাংলাদেশ এমন মন্তব্য করেছে জাতিসংঘের অভিবাসন ও শরণার্থী বিষয়ক সংস্থা আইওএম ও ইউএনএইচসিআর।

তবে তাদের জন্য জরুরি ভিত্তিতে যে অর্থ চাওয়া হয়েছে তা দিয়ে এতো শরণার্থীর স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা সম্ভব নয়।

বুধবার রাতে কুতুপালংয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতিসংঘের কর্মকর্তারা।

বাংলাদেশে আশ্রয় নেয়াদের জন্য ত্রাণ পাঠিয়েছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। ভারত ও ইন্দোনেশিয়া থেকেও ত্রাণ আসার কথা রয়েছে আজ।

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ভীড়ে জনাকীর্ণ কক্সবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকা। এ অবস্থায় বুধবার রাত ৮টায় কক্সবাজারে সংবাদ সম্মেলন করে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এবং শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এসময় কর্মকর্তারা জানান, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৩ লাখ ৭৯ হাজার রোহিঙ্গা। মানবিক কারণে বাংলাদেশে তারা বাংলাদেশে নানাভাবে সহযোগিতা পাচ্ছে। তবে তাদের সবাইকে এখন নিরাপদ আশ্রয় দেয়ার জন্য গুরুত্ব দেয়া হচ্ছে। রোহিঙ্গাদের জন্য জরুরি ভিত্তিতে ৭৭ মিলিয়ন ডলার চাওয়া হয়েছে। তবে তাদের আরো আর্থিক সহায়তা প্রয়োজন বলে জানান জাতিসংঘের কর্মকর্তারা।

এদিকে, গত মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে নাফ নদীতে দুইটি নৌকাডুবির ঘটনা ঘটে। তার মধ্যে গতকাল বুধবার রাত ১০টা পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

গত ২৯ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরে মোট ২২টি নৌকাডুবির ঘটনা ঘটেছে।

এ পর্যন্ত ১০৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তার মধ্যে শিশু ৫৫ জন, নারী ২৯ জন ও পুরুষ ২৩ জন।

জানাগেছে, মিয়ানমা রাখাইন প্রদেশে সেনাবাহিনীর দমপ-পীড়নের শিকার হয়ে কক্সবাজার, টেকনাফ ও বান্দরবানের সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসেব মতে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ইতোমধ্যে দুই লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

তাদের জন্য আশ্রয়ের পাশাপাশি খাদ্য ও পানীয় সহায়তা দিয়ে যাচ্ছে সরকার।

এছাড়া, চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন অনেক রোহিঙ্গা।

গত মাসের ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশ ফাঁড়ি ও সেনা ক্যাম্পে হামলার পর সেনা অভিযানের প্রেক্ষাপটে ২৫ আগস্ট থেকে বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নেমেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ