জেলার খবর

পুলিশ হবে মানুষের সেবক, শাসক নয়: প্রধানমন্ত্রী

শারদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শারদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপনারা স্বাধীন দেশের পুলিশ, বিদেশি শোষকদের পুলিশ নন আপনারা জনগণের পুলিশ—পুলিশ কর্মকর্তাদের জনগণের সেবক হয়ে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুলিশ বাহিনীকে সব সময় আইনের রক্ষকের ভূমিকা হিসেবে দেখতে চাই। দেশের প্রচলিত আইন, সততা ও নৈতিক মূল্যবোধই হবে পেশাগত দায়িত্ব পালনের পথপ্রদর্শক এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, পুলিশ হবে মানুষের সেবক, শাসক নয়।

পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, পুলিশে আরো ৫০ হাজার জনবল নিয়োগের সিদ্ধান্তে এরই মধ্যে ৪২ হাজার ২২৫টি পদ সৃষ্টি করা হয়েছে। বর্ধিত জনবলের সঙ্গে যানবাহন ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।

এ ছাড়া জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল এবং এই কাজে মদদদাতাদের আইনের আওতায় আনতে কাউন্টার টেররিজম ইউনিট গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক বাংলাদেশ পুলিশকে আইনের রক্ষকের ভূমিকা পালন করতে হবে।

প্রচলিত আইন, সততা ও নৈতিক মূল্যবোধই পুলিশদের পেশাগত দায়িত্ব পালনের পথ প্রদর্শক হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নবীন পুলিশ কর্মকর্তারা অর্জিত জ্ঞান, শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের সার্বিক কল্যাণে নিয়োজিত থাকবেন বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী ।

রাজশাহীর শারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমপানী কুচকাওয়াজে অংশ নিয়ে

অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে প্রশিক্ষণের সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা দেখানোর জন্য শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের পুরস্কৃত করেন তিনি।

এ সফরে তিনি এক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগদান ও কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবীস সহকারি পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে যোগদানের পর প্রধানমন্ত্রী ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৬টি প্রকল্পের উদ্বোধন করেন।

১৬টি প্রকল্পের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা ভবন, নদীর তীর রক্ষা বাঁধ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কোয়ার ও রাজশাহী শিশু হাসপাতাল।

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বিকেলে রাজশাহী চিনিকল খেলার মাঠে এক জনসভায় ভাষণ দেবেন।

রাজশাহী সিটি করপোরেশন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক কর্মসূচি নিয়েছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখার পূর্ণ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান আরএমপি কমিশনার মাহবুবুর রহমান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ