জেলার খবর

রোহিঙ্গারা সংকট: বিশৃঙ্খলা এড়াতে জেলা ত্রাণ সেলে জমা দেয়ার অনুরোধ

 রোহিঙ্গাদের সহায়তা করুন
রোহিঙ্গাদের সহায়তা করুন

মিয়ানমারের রাখাইনে সহিংসতা থেকে বাঁচতে স্থল, নদী ও সমুদ্রপথে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ এখনো অব্যাহত রয়েছে।

নতুন করে আসা প্রায় চার লাখ রোহিঙ্গাদের শৃঙ্খলাবদ্ধ রাখতে কাজ করছে ১২টি পেট্রোল টিম।

রোহিঙ্গারা শহর ও গ্রামে ছড়িয়ে পড়া রোধে নয়টি চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন দেশের ত্রাণ সহায়তার পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন সংস্থাও এগিয়ে এসেছে রোহিঙ্গাদের সহায়তায়। বিশেষ ত্রাণ শাখাও চালু করেছে প্রশাসন।

এদিকে, টেকনাফ উপকূল থেকে আজ-শুক্রবার আরো এক রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্যে আটশো মেট্রিক টন খাদ্যদ্রব্য আর ৩২ লাখ নগদ টাকার সহায়তা পাওয়া গেছে। এছাড়াও রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্বাস্থ্য, স্যানিটেশন, সুপেয় পানিসহ সব ধরনের সহায়তা দিতে কাজ করছে বাংলাদেশ সরকার।

সরকারের ৫০০ মেট্রিক টন চাল আর ২০ লাখ টাকাসহ বিভিন্ন দেশ ও দেশি-বিদেশি সংস্থার পাঠানো ত্রাণ সামগ্রী আর অর্থে রোহিঙ্গাদের সহায়তা করা হচ্ছে।

বৃহস্পতিবার ভারত, মরক্কো ও ইন্দোনেশিয়া থেকে আসা ত্রাণও কক্সবাজার পৌঁছেছে।

এক সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন জানান, কুতুপালংয়ের ১৪টি পয়েন্টে বিতরণ করা হচ্ছে এ খাবার।

তবে বিশৃঙ্খলা এড়াতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের ত্রাণ জেলা ত্রাণ সেলে জমা দেয়ার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসকের।

আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপত্তায় কাজ করছে ৩৬০ জন পুলিশ সদস্য—তারা যাতে ছড়িয়ে পড়তে না পারে এজন্য পুরো এলাকায় রয়েছে গোয়েন্দা নজরদারি বলে জানান কক্সবাজার পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন।

এদিকে, মিয়ানমার বাহিনীর দমনপীড়নের মুখে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনুপ্রবেশ এখনো অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে টেকনাফের শাহ পরীর দ্বীপের পশ্চিমপাড়া সাগর উপকূল থেকে এক রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে নাফ নদী ও সাগরে নৌকাডুবিতে ১১১ জনের মৃতদেহ পাওয়া গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ