বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু ও আহত হয়েছেন আট জন।
বাগেরহাট-মাওয়া আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের কাটাখালী মহাসড়ক পুলিশের উপপরিদর্শক সাফুর আহমেদ বলেন, ঢাকা থেকে বাগেরহাট শরণখোলার উদ্দেশে ছেড়ে যাওয়া বনফুল পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাগেরহাট-মাওয়া আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ১০ জন। আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে পাঁচ জনের অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক নারী ও পুরুষ মারা যান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: