শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে পেরি পারাপারে বিলম্ব হওয়ায় রোববার ঘাটের উভয় পাড়ে ৫ শতাধিক যানবাহন আটকে রয়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রী।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রো রো ফেরিগুলো ধারন ক্ষমতার কম যানবাহন নিয়ে পারাপারে হচ্ছে। নাব্যতা সংকট নিরসনে নদীতে ড্রেজিং কার্যক্রম চালু রয়েছে। তবে চ্যানেলের কয়েকটি স্থান ওয়ানওয়ে থাকায় ফেরিগুলো প্রায় ১ ঘণ্টা অতিরিক্ত সময় ও জ্বালানী ব্যয় করে পারাপার হচ্ছে।
ফলে উভয় ঘাটে ৫ শতাধিক যাত্রীবাহী ও পন্যবাহী যানবাহন আটকে যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: