জেলার খবর

বন্যহাতির হামলায় রোহিঙ্গা শিশুসহ নিহত ২

রোহিঙ্গাশিবিরের বন্যহাতির হামলা
রোহিঙ্গাশিবিরের বন্যহাতির হামলা

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গাশিবিরের পশ্চিমে মধুরছড়া সংরক্ষিত পাহাড়ে বন্য হাতির হামলায় শিশুসহ দুই রোহিঙ্গা মারা গেছে।

সোমবার ভোরে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।

নিহত রোহিঙ্গারা হলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের ফকিরাবাজার এলাকার শামসুল আলম (৫৫) ও তিন বছরের শিশু ছৈয়দুল আমিন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, উখিয়ার কুতুপালং শিবিরে দুই লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। নতুন আসা রোহিঙ্গারা আশ্রয়ের জন্য বনজঙ্গল কেটে ফেলছে। ভোরে বন্য হাতির দল রোহিঙ্গাদের ওপর হামলা করে এ সময় অনেকে পালিয়ে যায়। কিন্তু শিশুসহ ওই রোহিঙ্গা হাতির পায়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন।

কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আলী কবির বলেন, নতুন আসা রোহিঙ্গারা বন বিভাগের পাহাড় ও জঙ্গল কেটে মাথা গোঁজার ঠাঁই করে নেয়ার চেষ্টা করছে— এতে বন্য হাতির হামলার শিকার হচ্ছে। এর আগেও মধুরছড়ার সংরক্ষিত ওই পাহাড়ে বন্য হাতির হামলায় এক ব্যক্তি মারা যান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ