নীলফামারী, যশোর ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে এরমধ্যে নীলফামারীতেই মারা গেছেন তিন জন।
পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর বাইপাস সড়কের মতির বাজারের একটি পাথর বোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। এ অবস্থায় রাত ২টার দিকে ডিমলার ডালিয়া থেকে ছেড়ে আসা পাথর বোঝাই অপর আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়।
এতে, ঘটনাস্থলেই ট্রাকের এক সহকারীসহ তিন জন মারা যান।
এ ঘটনায়, ধাক্কা দেয়া ট্রাকের চালক পালিয়ে যায় বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে, যশোরেও সড়ক দুর্ঘটনায় দুইজন মারা যান।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাট মোড়ে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: