প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে খাগড়াছড়ি জেলা সুসম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ডাকা সোমবার হরতাল পালন করেছে তারা।
সকালে জেলা শহর থেকে কোনো যানবাহন চলাচল করেনি। জেলা শহরে দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। হরতালে কোনো পিকেটিং করতে দেখা যায়নি।
প্রশাসন অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করে।
চলমান নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে জেলা সুসম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারে মিছিল বের করা হয়।
মিছিলটি জেলা পরিষদ ভবনের দিকে যেতে চাইলেও পুলিশি বাধায় উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানানো হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: