প্রতিবন্ধি শ্রমিকরা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা ও যোগ্যতা কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ রুশনারা আলী।
মঙ্গলবার সকালে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সাভারের আশুলিয়ার গণকবাড়ি শাখায় প্রতিবন্ধি মানুষের জন্য মার্কস অ্যান্ড স্টার্ট প্রজেক্টের ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে এসব কথা বলেন।
এসময়, তিনি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের সাফল্য ও অভিজ্ঞতার কথা শুনেন।
এসময়, তিনি শরণার্থী শিবিরে ক্যাম্প পরিচালনার জন্য সিআরপি প্রশংসা করেন পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে তাদের মেধা কাজে লাগিয়ে দক্ষ জনবল হিসেবে তৈরি করার জন্য সাধুবাদ জানান।
মার্কস অ্যান্ড স্টার্ট প্রোজেক্টর কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিকের স্বগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত এলিসন ব্লেকসহ আরো অনেক।
পরে, তারা রুশনারা আলী ও রাষ্ট্রদূত এলিসন ব্লেক দুইটি গাছের চারা রোপন করেন।