জেলার খবর

মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুন, নিহত ৬

মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুন,
মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুন,

মুন্সীগঞ্জে একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে ছয় শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তিন শ্রমিকের নাম পাওয়া গেছে তারা হলেন: নাজমুল (২০), ইসরাত (১৮) ও নাজমা (১৯)।

বুধবার সকাল ১০টার দিকে পশ্চিম মুক্তারপুর এলাকায় আইডিয়াল টেক্সটাইল মিলের ৪র্থ তলায় আগুনের ঘটনা ঘটে।

মুক্তারপুর নৌফাঁড়ির পরিদর্শক জয়নাল আবেদীন জানান, সকালে ওই টেক্সটাইল মিলের ৪র্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে ৪র্থ তলা থেকে ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয় এদের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে।

মিলে ভিতরে আরও মরদেহ থাকতে পারে বলে জানান তিনি।

এদিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক শায়লা ফারজানা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় তিনি ওই মিলের মালিকসহ চার জনকে আটক করে পুলিশে দেন।

আগুন লাগার কারণ জানা যায়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ