জেলার খবর

নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী ট্রাক খাদে, নিহত ৯

 নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী ট্রাক খাদে
নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী ট্রাক খাদে

রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বৃহস্পতিবার রেড ক্রিসেন্টের ট্রাক খাদে পড়ে ৯ জন মারা গেছেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ জন বলে জানা গেছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রেড ক্রিসেন্টের জেলা সেক্রেটারি এ কে এন জাহাঙ্গীর।

তিনি বলেন, সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাকডালা সীমান্তচৌকির কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি রাস্তা থেকে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। এ ছাড়া আহত অবস্থায় উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিন জনের মৃত্যু হয়েছে।

ট্রাকটি চাকডালা সীমান্তের বড় শনখোলায় রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়শিবিরে বিতরণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল। ত্রাণকাজ পরিচালনার জন্য মালবাহী ট্রাকটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন বলে জানান তিনি।

বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সালমান করিম খান জানিয়েছেন, হাসপাতালে আহত অবস্থায় ১৬ জনকে আনা হয়। তাদের মধ্যে তিন জন মারা গেছেন। চিকিৎসাধীন আছেন ১২ জন আর একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, নিহত ব্যক্তিদের সবাই শ্রমিক। মালামালের ওপরে তারা যাচ্ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ