ষোড়শ সংশোধনীর রায়ের সার্টিফায়েড কপি তোলা হয়নি কথাটা ঠিক নয় উঠানোর প্রক্রিয়া চলছে— খুব শিগগিরই এটা নিয়ে পেয়ে যাবো জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার দুপুরে তিনি রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ওই রায় ৭৯৯ পাতার। ওই রায়ের কি কি বিষয়ে আমরা রিভিউ করবো তা আগে আমাদের বুঝে নিতে হবে। এজন্য পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।
যতক্ষণ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত কোনো রিভিউ করা হবে না বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছি। এসময় তার সাথে ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সিটি মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টুসহ আরো অনেকে।
এরপর তিনি আদালত চত্বরে সুধী সমাবেশে বক্তব্য দেন।