মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের পাশে ছিল এখনো আছে, যে কোনো দুঃসময়ে তারা আমাদের সাথেই ছিল—তারা যেন মিয়ানমারকে চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের ফিরে নিতে— এ অভিমত ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মিয়ানমার সরকারের মনোভাব গতিবিধি আমরা এখনো পরিস্কার বুঝতে পারছি না তবে বিশ্বজনমত জোরদার হচ্ছে জানান মন্ত্রী।
তিনি আরো বলেন, যে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তাদেরকে তাদের দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে আমরা খুব আশাবাদী।
জাতিসংঘের বিশ্ব নেতাদের বক্তব্য শুনে আশাবাদী— সে সাথে আগামীকাল থেকে সেনাবাহিনী এখানে কাজ শুরু করবেন বলে ও জানান মন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে উখিয়ার কুতুপালং এ ভারত সরকারের দেয়া ত্রাণ বিতরণ শেষে গণমাধ্যম এসব কথা বলেন কাদের।
এ সময় ভারতের দূতাবাস কর্মকর্তা অরুন্ধতী, মি. সিনহা, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপস্থিত ছিলেন।