জেলার খবর

রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো উস্কানিতে আ’লীগ সাড়া দেবে না: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো উস্কানিতে আওয়ামী লীগ সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে অসুস্থ ও অসহায়দের মধ্যে চিকিৎসা অনুদান প্রদান শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, সরকার খুব সতর্কভাবে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলা করছে।

মিয়ানমার এ দেশের আকাশসীমা লঙ্ঘন করেছে— এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো উস্কানিতে সাড়া না দিতে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও বিজিবিকে আহ্বান জানিয়েছেন।

ওবায়দুল কাদের আরো বলেন, জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য যখন দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে তখন একমাত্র বিএনপিই এর সমালোচনা করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ