জেলার খবর

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে: জাতিসংঘ

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে: জাতিসংঘ
মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে: জাতিসংঘ

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে এবং তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ গ্রান্ডি।

রোববার দুপুরে কক্সবাজারে ইউএনএইচসিআরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় ফিলিপ গ্র্যান্ডি বলেন, মিয়ানমারে সহিংস ঘটনার পর বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের অনুপ্রবেশে কোনো বাধা দেয়নি।

এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য খাদ্য, চিকিৎসা, আবাসন, স্যানিটেশন ও বিশুদ্ধ পানির খুবই প্রয়োজন। এটি বাংলাদেশ সরকারের জন্য একটি চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন ফিলিপ গ্র্যান্ডি।

এদিকে, রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে পুরোদমে কাজ করছে সেনাবাহিনী। সেইসঙ্গে শরণার্থী ক্যাম্প ও এর আশপাশে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায়ও কাজ করছেন তারা।

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে প্রতিদিন ১২৯ ট্রাক খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আর প্রতিদিন ত্রাণ সুবিধা পাচ্ছে এক লাখ ২০ হাজার রোহিঙ্গা শরণার্থী।

প্রতি ঘণ্টায় শরণার্থীদের মাঝে সরবরাহ করা হচ্ছে দুই হাজার লিটার বিশুদ্ধ পানি।

এদিকে উখিয়ার কুতুপালং ২ নম্বর শরণার্থী ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদের একটি দল শরণার্থী ক্যাম্প পরিদর্শন করছেন।

এছাড়া কক্সবাজারের উখিয়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই সহোদর হিন্দু শরণার্থীর একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সকালে পালংখালী ইউনিয়নের বালুখালী খাল থেকে শরণার্থী রবীন্দ্র পালের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ