জেলার খবর

সু চির ঘোষণা ভাঁওতাবাজি ছাড়া কিছু নয়: এরশাদ

হুসেইন মোহাম্মদ এরশাদ
হুসেইন মোহাম্মদ এরশাদ

রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।

রোববার সকালে রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এরশাদ আরো বলেন, এতো মানুষকে আশ্রয়, খাবার দেয়া অনেক কঠিন কাজ।

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি কয়েকদিন আগে রোহিঙ্গাদের বাংলাদেশে ফিরিয়ে নেয়ার কথা বললেও কোনো উদ্যোগ না থাকায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

মিয়ানমারের নেত্রী অং সান সু চি ঘোষণা দিয়েছেন— দেশত্যাগ করা রোহিঙ্গাদের আইডি কার্ড দেখে বেছে বেছে মিয়ানমারে ফিরিয়ে নেবে। কিন্তু যাদের আইডি কার্ড নেই তাদের কীভাবে ফিরিয়ে নেবে? সু চির এ ঘোষণা ভাঁওতাবাজি ছাড়া আর কিছু নয়।'

এরশাদ বলেন, রোহিঙ্গাদের ওপর চালানো নির্মমতা সারাবিশ্বের মানুষের বিবেক নাড়া দিয়েছে। অনেকে মনে করেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত। কিন্তু মিয়ানমার সরকারের যে মনোভাব তাতে আমার মনে হয় না এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে তারা।

দেশ ত্যাগ করা এসব রোহিঙ্গার ভার আমাদেরই বহন করতে হবে— এটা অত্যন্ত কঠিন কাজ হবে আমাদের দেশের জন্য তবুও এটা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ