জেলার খবর

রোহিঙ্গাদের জন্য সাহায্য চাইলেন সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

মিয়ানমারে নির্যাতনের শিকার বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, তাদের দুর্বিষহ জীবন-যাপনে আপনারা সবাই সাহায্য করুন।

ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেই রোহিঙ্গা ক্যাম্প যান সাকিব আল হাসান। সেখানে তাদের মানবেতর জীবন যাপন দেখে তাদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের এ ক্রিকেটার।

ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুকে পেজে ভিডিও বার্তাটি আপ করা হয়েছে। এতে সাকিব বলেন, ‘আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে আছি। ইউনিসেফের সাথে এসেছি। আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি তাদের দুর্বিষহ জীবন-যাপনের অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন।’

তিনি বলেন, ‘আমি জানি বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে এবং বাংলাদেশও সর্বোচ্চ চেষ্টা করছে। তারপরেও তাদের আরও অনেক সাহায্য প্রয়োজন। যেহেতু এখানে বাচ্চা এবং নারীর সংখ্যা অনেক বেশি। তাই আমি নিশ্চিত যে আপনারা সাহায্য করবেন। সাহায্য করার জন্য ইউনিসেফের ওয়েবসাইটে গিয়ে ডোনেট বাটনে ক্লিক করুন এবং সাহায্য করুন।’

২০১৩ সাল থেকে ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন সাকিব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ