জেলার খবর

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে টেনি (২৭) নামের একজন নিহত হয়েছেন।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে পিপুলবাড়িয়া-বালিয়াডাঙ্গা মাঠে গোলাগুলিতে সে মারা যান।

ওসি বলেন, সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে এসআই রহিমের নেতৃত্বে পুলিশের টহল দল অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা গুলি করলে পুলিশ পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলেও ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, সকালে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে টেনি বলে শনাক্ত করেন। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ