জেলার খবর

রোহিঙ্গাদের জন্য মেডিকেল সেন্টার স্থাপন করছে জাপান রেডক্রস সোসাইটি

 রোহিঙ্গাদের জন্য মেডিকেল সেন্টার স্থাপন করছে জাপান রেডক্রস সোসাইটি
রোহিঙ্গাদের জন্য মেডিকেল সেন্টার স্থাপন করছে জাপান রেডক্রস সোসাইটি

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য কক্সবাজারে মেডিকেল সেন্টার স্থাপন করতে যাচ্ছে জাপান রেডক্রস সোসাইটি।

জেলা প্রশাসন জানিয়েছে, এরই মধ্যে মেডিকেল সেন্টারের জন্য চিকিৎসা সরঞ্জামাদি চট্টগ্রামে পৌঁছে গেছে।

এদিকে, সোমবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, এ পর্যন্ত ২৮ হাজার অসুস্থ শরণার্থীকে স্বাস্থ্য সেবা ও ৭০ হাজার শিশুকে টিকা প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান, যত দিন শরণার্থীরা নিজ দেশে ফিরে যেতে না পারবেন ততদিন তাদের স্বাস্থ্য সেবাসহ সব ধরণের মানবিক সহায়তা দেয়া হবে।

সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত চার লাখ ৩০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২৪ আগস্ট কয়েকটি পুলিশ ও সেনা চৌকিতে বিদ্রোহী রোহিঙ্গাদের হামলার জের ধরে গত ২৫ আগস্ট থেকে বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নামে যা এখনো অব্যাহত রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ