জেলার খবর

ময়মনসিংহে চোর সন্দেহে কিশোরকে খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যা

ময়মনসিংহে চোর সন্দেহে কিশোরকে খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যা
ময়মনসিংহে চোর সন্দেহে কিশোরকে খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যা

ময়মনসিংহে গ্রামবাসীর সামনে চোর সন্দেহে এক কিশোরকে খুঁটিতে বেঁধে বাবা-ছেলে মিলে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহমেদ জানান, ডৌহাখলা ইউনিয়নের চরশিরামপুর গ্রামের আক্কাস আলী ও তার ছেলে কাইযুমের বিরুদ্ধে এই হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ করেছেন এলাকাবাসী।

নিহত সাগর আহম্মেদ গৌরীপুর উপজেলার নাটকঘর এলাকার মোহাম্মদ শিপন মিয়ার ছেলে তার বয়স ১৬-১৭ বছর। সাগর ভাঙ্গারি কুড়িয়ে বেচতেন বলে জানিয়েছেন তার বাবা শিপন মিয়া।

ওসি বলেন, সোমবার সকালে চরশিরামপুর গ্রামের গাউছিয়া নামের একটি মাছের হ্যাচারির মালিক আক্কাস আলী ও তার ছেলে কাইয়ুমসহ চার-পাঁচজন চোর সন্দেহে সাগরকে আটক করেন। তারা তাকে হ্যাচারির খুঁটিতে বেঁধে মারধর করেন। অজ্ঞান হয়ে পড়লে তাকে তারা অটোরিকশায় করে নিয়ে যান। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হ্যাচারির পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডৌহাখলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল হক সরকার বলেন, অনেকের মোবাইল ফোনে খুঁটিতে বাঁধা রক্তাক্ত কিশোরের মাথা নিচের দিকে হেলে পড়া ছবিটি আমি দেখেছি। অত্যন্ত নৃশংস এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, সাগর সোমবার ভাঙ্গারি কুড়াতে গিয়ে আর ফিরে আসেনি। সকালে জঙ্গল থেকে তার লাশ উদ্ধারের খবর পেয়েছেন বলে তিনি জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ