জেলার খবর

না ফেরার দেশে অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দলের খেলোয়াড় সাবিনা

সাবিনা ইয়াসমিন
সাবিনা ইয়াসমিন

খেলার মাঠে আলো ছড়ানো কলসিন্দুরের বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দলের খেলোয়াড় সাবিনা ইয়াসমিন দুই দিনের জ্বরে মারা গেছে।

কলসিন্ধুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালারানী সরকার বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলার দক্ষিণ রানীপুর গ্রামের মৃত সেলিম মিয়ার মেয়ে সাবিনা কলসিন্ধুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল।

২০১৫ এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপ ফুটবলে জয়ী বাংলাদেশ দলের খেলোয়াড় ছিল সাবিনা।

গত ১৮ সেপ্টেম্বর অনূর্ধ্ব ১৫ ক্যাম্প থেকে ছুটিতে গ্রামের বাড়ি দক্ষিণ রানীপুরে যান তিনি।

ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওয়েজউদ্দিন ফরাজি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সাবিনা মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়।

অধ্যক্ষ মালারানী সরকার বলেন, গত ১৭ই সেপ্টেম্বর যশোরেঅনূর্ধ্ব ১৪ টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে ১৮ সেপ্টেম্বরছুটিতে বাড়িতে আসে সাবিনা। বাড়িতে আসার পর থেকেই সে জ্বরে ভুগছিল।

মঙ্গলবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ