জেলার খবর

রোহিঙ্গাবাহী নৌকাডুবি, শিশুসহ ১৬ জনের মরদেহ

পরিচয়পত্রে মিয়ানমারের রোহিঙ্গা কথাটি চান শরণার্থীরা

পরিচয়পত্রে মিয়ানমারের রোহিঙ্গা কথাটি চান শরণার্থীরা
পরিচয়পত্রে মিয়ানমারের রোহিঙ্গা কথাটি চান শরণার্থীরা

কক্সবাজারের ইনানী সৈকতে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে বৃহস্পতিবার শিশুসহ ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিচয়পত্রে জাতীয়তা ও দেশের নাম নিয়ে আপত্তি তুলে কক্সবাজারের নিবন্ধন কেন্দ্রে আসছে না রোহিঙ্গা শরণার্থীরা।

নিবন্ধন কার্যক্রমের প্রধান মেজর কাজী উবায়দুর রেজা জানিয়েছেন, ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধনের পরিচয়পত্রে "মিয়ানমার" ও "রোহিঙ্গা" লেখা হচ্ছিল। পরে লেখা হয় "মিয়ানমার" ও "মুসলিম" শব্দ দুটি। সবশেষ লেখা হচ্ছিল শুধুমাত্র "মিয়ানমার"।

তিনি বলেন, কিন্তু রোহিঙ্গাদের অনেকে দাবি, পরিচয়পত্রে তাদের মিয়ানমারের রোহিঙ্গা হিসেবে উল্লেখ করতে হবে। এ কারণে তারা নিবন্ধন কেন্দ্রে আসছেন না। কুতুপালংয়ে ১২টি ও নয়াপাড়ায় ১৮টি বুথের মাধ্যমে চলা নিবন্ধন কার্যক্রমে মঙ্গলবার পর্যন্ত প্রায় ২১ হাজার শরণার্থী নিবন্ধিত হয়েছেন।

এদিকে, ভারত থেকে তৃতীয় দফায় ৭০০ টন ত্রাণ এসেছে। ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ঘড়িয়াল ওই ত্রাণ নিয়ে ভোরে চট্টগ্রাম বন্দরের এক নম্বর জেটিতে পৌঁছায়। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বন্দর জেটিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে এসব ত্রাণ হস্তান্তর করেন। এছাড়া চীনের ২য় দফা ত্রাণও এসে পৌঁছেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ