জেলার খবর

ইনানী সৈকতে নৌকা ডুবিতে ৬০ জনের বেশি রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা

ইনানী সৈকতে নৌকা ডুবিতে ৬০ জনের বেশি রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা
ইনানী সৈকতে নৌকা ডুবিতে ৬০ জনের বেশি রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা

কক্সবাজারের উখিয়ায় ইনানী সৈকতে নৌকা ডুবির ঘটনায় ৬০ জনের বেশি রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন তারা।

আর কক্সবাজার প্রশাসন ২০ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে। মিয়ানমার থেকে আসা ওই নৌকায় ৮০ জন ছিলো বলে জানিয়েছেন বেঁচে যাওয়া রোহিঙ্গারা।

এদিকে, রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসা নতুন রোহিঙ্গাদের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে আইওএম।

সংস্থাটি বলছে, গত ২৫ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস তিন দিনে ৫ লাখ এক হাজার ৮০০ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ