রোহিঙ্গা সমস্যাটি বাংলাদেশ তো বটেই বিশ্বের জন্যও বড় ধরণের মানবিক সংকট বলে মন্তব্য করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ সভাপতি ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
তিনি জানান, এ সংকট কাটাতে আইপিইউয়ের সদস্য রাষ্ট্রগুলো কাজ করছে।
শনিবার বিকেলে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা জানান সাবের চৌধুরী।
এ সময় তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মিয়ানমারে চলমান সহিংসতার বিষয়টি বিশ্বের কোনো রাষ্ট্রই সমর্থন করেনি।
তবে চীন ও রাশিয়ার অবস্থানটা একটু ভিন্ন। তারপরও রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের ভূমিকা জোরদারে আইপিইউ ভূমিকা রাখছে বলে জানান আইপিইউ সভাপতি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: