জেলার খবর

সাময়িক সময়ের জন্য আশ্রয় দেয়া হয়েছে রোহিঙ্গাদের: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিদ্যুৎ আনার জন্য বিদ্যুৎ বিভাগ থেকে ৫০০ স্ট্রিট সোলার লাইট ও ২০০০ হোম সোলার লাইট লাগানো হচ্ছে— এছাড়া, বেসরকারি উদ্যোগেও বিদ্যুৎ সংযোগের কাজ চলছে।

সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এ কথা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের অতিথি, সাময়িক সময়ের জন্য তাদের বাংলাদেশে আশ্রয় দেয়া হয়েছে—কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তাদের স্বদেশে ফেরত পাঠানো হবে।

সম্প্রতি রাখাইনে সেনা অভিযান শুরুর পর থেকে বাংলাদেশে অন্তত পাঁচ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের আশ্রয় দিতে এরইমধ্যে কক্সবাজারের উখিয়া, কুতুপালংসহ বিভিন্ন জায়গায় অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প তৈরি করে দিয়েছে বাংলাদেশে সরকার।

আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে বড় একটি অংশই শিশু ও নারী।

এসব রোহিঙ্গার বেশিরভাই ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাদের চিকিৎসার্থে বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল টিম কাজ করছে।

এছাড়া, রোহিঙ্গাদের সাহার্য্যে সরকারি ও বেসরকারিভাবে প্রতিনিয়তই চলছে ত্রাণ বিতরণ।

তারই পরিপ্রেক্ষিতে আজও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছিরের দেয়া ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সেলক্ষ্যে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যহত রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ