জেলার খবর

রোহিঙ্গাদের নিয়ে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সাহায্য নিয়ে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাতে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন বিষয়ক সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।

এদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে কোনো অশুভ শক্তির তৎপরতা রোধে কঠোর নজরদারির কথাও জানান তিনি।

সভায় কক্সবাজারের উখিয়া, টেকনাফসহ শরণার্থী ক্যাম্পে এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় সন্ধ্যা ছয়টার পর থেকে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে বলেও জানানো হয়।

এসময়, রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমে সমন্বয় করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান ওবায়দুল কাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ